মিরসরাই ট্র্যাজেডির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত ছাত্রদের স্মরণে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের উদ্যোগে আবুতোরাব উচ্চবিদ্যালয় মাঠে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সঞ্চরণসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন। এ ছাড়া গোলাম সরওয়ারের পরিচালনায় দুর্ঘটনার সঞ্চৃতিচারণা করে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ ও রেহানা আক্তার, চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কবির আহমঞ্চদ নিজামী, শাহীনুল কাদের চৌধুীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মো. নুরুল হুদা প্রমুখ।এর আগে আবুতোরাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত সঞ্চৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহত ছাত্রদের সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা জানান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, রেহানা আক্তার, অধ্যাপক জামসেদ আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সভায় প্রধান অতিথি মোশাররফ হোসেন বলেন, মাত্র একটি দুর্ঘটনায় ৪৪ জন স্কুলছাত্রসহ একজন অভিভাবকের মৃত্যু কোনো দিন ভোলার নয়। দুর্ঘটনার পর একটি প্রাণ বাঁচিয়ে রাখতে সব ধরনের চেষ্টা করা হয়েছিল। শুধু আহত ছাত্র নয়ন শীলের চিকিৎসার জন্য খরচ হয়েছিল ২২ লাখ টাকা। সর্বশেষ সেই নয়ন শীলকেও আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। দুর্ঘটনাস্থলে সঞ্চৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে তিনি পুনরায় আশ্বাস দেন। ২০১১ সালের ১১ জুলাই মিরসরাই সদর থেকে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফিরছিল ছাত্ররা। পথে আবুতোরাব-বড় তাকিয়া সড়কে ট্রাক খাদে পড়ে ৪৪ জন স্কুলছাত্র নিহত হয়। তখন এটি দেশব্যাপী মিরসরাই ট্র্যাজেডি হিসেবে পরিচিতি পায়।