প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল ২৯ মে শনিবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। আগামীকাল সকালে পিস কিপার্স রানের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নিহত শান্তিরক্ষীদের স্বজন এবং আহতদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রমবিষয়ক প্রদর্শনী সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আইএসপিআর।