নিহতদের স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা ও গণনাটকের মধ্য দিয়ে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করা হয়েছে। বিশ্ব স্মরণ দিবস উপলক্ষে গতকাল রোববার ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ এ আয়োজন করে। আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে পরিষদ চত্বরে আলোচনা সভায় ব্র্যাকের জেলা প্রতিনিধি আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ আরও অনেকে।