নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসাসহ নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা সংগঠক মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিক আইন (১৮৫৫) অনুযায়ী কারখানায় বা কর্মস্থলে দুর্ঘটনার কারণে শ্রমিকের মৃত্যু হলে তাঁর পরিবার আজীবন মজুরির সমপরিমাণ ক্ষতিপূরণ পাবে। সে অনুযায়ী অপসোনিনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিক মো. নেছার উদ্দিনের পরিবারকে আজীবন মজুরি ও চিকিৎসা সহায়তা দিতে হবে।