নিহতের স্ত্রী ও জামাতা পুলিশি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে গত শুক্রবার রাতে খুনের ঘটনায় আটক ছয়জনের মধ্যে নিহতের স্ত্রী এবং মেয়ের স্বামীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।উপজেলার স্যানাইল এলাকার বাসিন্দা জহিরুল ইসলামকে শুক্রবার রাতে নিজ বাড়িতে জবাই করে হত্যা করা হয়। নিহতের ছোট ভাই শহীদুল ইসলাম শনিবার ধামরাই থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবিয়া বেগম, ছোট মেয়ে শারমীন আক্তার, বড় মেয়ে নাজনীনের স্বামী রমজান খানসহ ছয়জনকে শনিবার আটক করে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, রাবিয়া বেগম ও রমজান খানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এসআই এমদাদুল জানান, আটক শারমীন, পলাশ ও দুই উজ্জ্বলের একজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য গতকাল নাজমিনকেও পুলিশ আটক করেছে। উজ্জ্বল নামে অপর একজনকে গতকাল ছেড়ে দেওয়া হয়েছে।