নিহতের স্বজনের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯ মে এক যুবকের লাশ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রেখেছে সিলেটের কোতোয়ালি থানা-পুলিশ। গতকাল শুক্রবার পর্যন্ত লাশটির কোনো স্বজনের খোঁজ মেলেনি। এ অবস্থায় পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে স্বজনের খোঁজ চেয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৯ মে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান সঙ্গে থাকা লোকজন। ঘণ্টা খানেক পর যুবকের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির তথ্যে তাঁর নাম দেওয়া হয়েছে আবদুল জলিল। বয়স ৩০ বছর। বাবার নাম আবদুল আলিম। জেলা হবিগঞ্জ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবকের গায়ের গড়ন হালকা। রং শ্যামলা। রয়েছে দাড়ি ও গোঁফ। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। স্বজনদের সিলেট কোতোয়ালি থানার এসআই আজিম পাটোয়ারির সঙ্গে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।
এসআই জানান, লাশ উদ্ধারের পরপরই ছবিসহ হবিগঞ্জে বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু কোনো স্বজনকে পাওয়া যায়নি। সর্বশেষ এই বিজ্ঞপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে কেউ যোগাযোগ না করলে আইনগত ও ধর্মীয় বিধানমতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।