নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ফুটপাতে, শিশুর মৃত্যু, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার বেলা তিনটায় গাড়িচাপায় দেলোয়ার হোসেন সাঈদী (৫) নামের এক শিশু মারা গেছে। সে উখিয়া উপজেলার ইনানী এলাকার বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা-মাসহ আরও চারজন আহত হয়েছেন। ওই সময় স্থানীয় জনতা গাড়িচালককে ধরে পুলিশে সোপর্দ করে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্টেশন এলাকায় চালক একটি চান্দের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে তুলে দিলে শিশুটি ঘটনাস্থলে মারা যায়। এ সময় আরও চারজন আহত হন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গাড়িটি ও চালককে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।