নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামে পন্টুনে ধাক্কা দিল তেলবাহী জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলভর্তি একটি ট্যাংকারের ধাক্কায় কর্ণফুলী নদীতীরে অবস্থিত চট্টগ্রাম বোটক্লাবের পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রোববার ভোর ছয়টায় চট্টগ্রাম বন্দরের মূল স্থাপনার অদূরে বোটক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ট্যাংকার থেকে সামান্য পরিমাণে তেল নিঃসরণ হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়। তবে নৌ-বাণিজ্য অধিদপ্তর এবং জাহাজের মালিকপক্ষ তেল নিঃসরণের ঘটনা ঘটেনি বলে জানায়।চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, যমুনা অয়েল থেকে আনুমানিক এক হাজার টন জ্বালানি তেল নিয়ে ভোর ছয়টায় চাঁদপুরের দিকে যাচ্ছিল এমটি নছিহত। এ সময় প্রচণ্ড কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি ধাক্কা দেয় চট্টগ্রাম বোটক্লাবের পন্টুনে। এতে পন্টুনটি ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কা দেওয়ার পর তেলবাহী ট্যাংকারের কিছু অংশ বাঁকা হয়ে যায়।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্যাংকারটি থেকে সামান্য পরিমাণে তেল নিঃসরণ হলেও সেগুলো বন্দরের জাহাজ দিয়ে অপসারণ করা হয়েছে।