নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক একটি চায়ের দোকানের ওপর উঠে যায়। এতে দোকানের মালিক সাদ্দাম হোসেন (২০) নিহত হন।এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানের ওপর উঠে যায়। এতে ভেতরে ঘুমিয়ে থাকা দোকানের মালিক সাদ্দাম গুরুতর আহত হন। লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সাদ্দাম কাশীপুর দেওয়ানবাড়ী এলাকার সৈয়দ আহমেদের ছেলে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, এলাকাবাসী ট্রাকটি আটক করেছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।