নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নূরুল ইসলাম খান (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। সামান্য আহত হয়েছেন রফিক ও মামুন নামের দুজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নূরুল ইসলামসহ কয়েকজন কাজলা থেকে একটি জিপে করে মিরপুরের উদ্দেশে রওনা দেন। জিপটি কাজলা সেতুর ঢালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন নূরুল ইসলাম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নূরুল ইসলাম চা বিক্রেতা ছিলেন। ওয়ারী থানার স্বামীবাগে তাঁর বাসা। তাঁর বাবার নাম রুস্তম আলী।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, দুর্ঘটনাকবলিত জিপটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।