নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পদ্মায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গতকাল শুক্রবার ফেরি থেকে রাস্তায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি ট্রাক নদীতে পড়ে যায়। এ সময় চালক ও তাঁর সহকারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল ১০টার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে শাহ মখদুম নামের ফেরিটি এসে ভেড়ে। মুরগির খাবারবোঝাই ট্রাকটি ফেরি থেকে পন্টুন হয়ে রাস্তায় উঠছিল। কিন্তু পন্টুনটি বেশ পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পদ্মায় পড়ে যায়। এ সময় চালক মজিবর রহমান ও তাঁর সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ট্রাকের ভেতর থেকে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।