নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের রমজানবিবি এলাকায় চৌমুহনী-মাইজদী সড়কে গতকাল রোববার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সোনাপুর থেকে চৌমুহনী অভিমুখী আল-আমিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক নারী পথচারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।