নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়ক বিভাজকে, আহত ৩১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় অন্য একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে উভয় বাসের কমপক্ষে ৩১ যাত্রী আহত হন।
গতকাল সোমবার দুপুরে মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনাস্থলের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটার দিকে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত লোকজনের মধ্যে ১৮ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন মাগুরা সদর উপজেলার বেলানগর গ্রামের এলাহী বক্স (৩২), শরীয়তপুরের শাহাদাত হোসেন (৩৫) ও রাজবাড়ীর ইমান আলী (৩৫)।
গোলড়া হাইওয়ে থানার ওসি নূরুল আলম বলেন, বাস দুটি জব্দ করা হয়েছে।