নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় নিয়ন্ত্রণহীন একটি বাসের ধাক্কায় অটোরিকশা আরোহীসহ আটজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সাতকানিয়া থেকে চট্টগ্রামমুখী একটি বাস তৃতীয় সেতু থেকে দ্রুতগতিতে নেমে আসছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও পথচারীদের ধাক্কা দেয়। এতে চালকসহ চার অটোরিকশা আরোহী এবং চার পথচারী আহত হন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ইকবাল জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক। সব আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।