নিয়ম না মেনে ২৫টি গাছ কেটে সাবাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি নিয়মনীতি উপেক্ষা করে দিনাজপুর শহরের ইকবাল হাইস্কুলের প্রায় ২৫টি গাছ কেটে সাবাড় করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে প্রধান শিক্ষক মো. লোকমান হাকিমের দাবি, স্কুলের আসবাবপত্র তৈরির জন্য পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাছগুলো কাটা হয়েছে।স্থানীয়রা জানান, ২৫-৩০ বছর আগে লাগানো এসব গাছ স্কুলের শোভা বর্ধন করে আসছিল। স্কুল বন্ধ থাকার সুযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হাকিম গত শুক্রবার থেকে এসব গাছ কাটা শুরু করেন। তাঁদের অভিযোগ, গাছ কাটার ক্ষেত্রে সরকারি নিয়মনীতি মানা হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম বলেন, গাছ কাটতে কোনো দরপত্র দেওয়া হয়নি। স্কুলের আসবাবপত্র তৈরি করার জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গাছগুলো কাটা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এ সিদ্ধান্তের কোনো লিখিত কপি তিনি দেখাতে পারেননি।