জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীতে নিয়ম ভঙ্গ করায় পোষ্য কোটায় এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছিল। সংশ্লিষ্ট অনুষদের ডিনের আপত্তি থাকা সত্ত্বেও ওই শিক্ষার্থীকে ভর্তির পুনর্বিবেচনার সুপারিশ অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় গতকাল বুধবার বিষয়টির অনুমোদন দেওয়া হয়।জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা আক্তার ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ২৯ জানুয়ারি ওই শিক্ষক তাঁর বোন মাসুমা আক্তারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে পোষ্যদের জন্য সংরক্ষিত কোটায় ভর্তি করান। পরে বিষয়টি সংশ্লিষ্ট অনুষদের ডিনসহ অন্যান্য শিক্ষক জানতে পারেন। ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে ওই শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। গতকাল ওই কমিটির ১৭তম সভায় বিবিধ হিসেবে পুনরায় বিষয়টি উত্থাপন করা হয়। সভায় মানবিক দিক বিবেচনা করে ওই শিক্ষার্থীর পুনর্ভর্তির অনুমোদন দেওয়া হয়। কলা ও মানবিকী অনুষদের ডিন ও ভর্তি কমিটির সদস্য সৈয়দ মোহামঞ্চদ কামরুল আহছান প্রথম আলোকে বলেন, নিয়ম অনুসারে ওই শিক্ষার্থীর পোষ্য কোটায় ভর্তির সুযোগ নেই। কিন্তু সভায় ভর্তির পুনর্বিবেচনার সুপারিশ অনুমোদন করা হয়েছে।কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহামঞ্চদ আলী প্রথম আলোকে বলেন, পোষ্য কোটার নিয়ম অনুসারে এটি সম্ভব নয়। তবে ওই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে বিশেষ বিবেচনায় তাঁর ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।