নিয়ম ভেঙে উল্টো পথে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ভেঙে ব্যস্ত সড়কে উল্টো পথে গাড়ি নিয়ে ঢুকে পড়ার ঘটনা অহরহ ঘটছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, কখনোবা দুর্ঘটনা ঘটছেও। ঝরে যাচ্ছে প্রাণ। গতকাল মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উল্টো পথে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে সাদ্দাম হোসেন নামের হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল নিহত হন। গত সোমবার রাজধানীর বাংলামোটরে উল্টো পথে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন একজন ট্রাফিক সার্জেন্ট। এর আগে রাজধানীতে উল্টো পথে আসা একজন বিচারকের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন।