নিয়ামতপুরে আদিবাসী নিপীড়নের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) বিষ্ণুপুর গ্রামে আদিবাসীদের ওপর নির্যাতন চালাচ্ছেন এরশাদ আলী নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। তাঁর বিরুদ্ধে এক আদিবাসী নারীকে খাসজমি থেকে উচ্ছেদ ও অপর এক আদিবাসী নারীর জমিতে গাছ কেটে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে আদিবাসী নারীরা ২২ আগস্ট চন্দননগর ইউপির কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় ইউপির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন উচ্ছেদ হওয়া এক আদিবাসী নারী।জমি থেকে উচ্ছেদ হওয়া আদিবাসী নারী সুখোদা মুজনি অভিযোগ করেন, বিষ্ণুপুরের এক খণ্ড খাসজমিতে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। গ্রামের এরশাদ আলী বাড়ির আশপাশের খাসজমি দখল করে তাঁকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিতে থাকেন। চলাচলের রাস্তা বন্ধ করে দেন। অতিষ্ঠ হয়ে তিনি বিষ্ণুপুর ছেড়ে একই উপজেলার ডিমা গ্রামে চলে যান।বিষ্ণুপুরের বাবুল খাল খাওয়ার নামের এক ব্যক্তি অভিযোগ করেন, বাড়িসংলগ্ন অল্প খাসজমি তিনি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন। সেখানে বড় একটি বাবলাগাছ ছিল। এরশাদ জোরপূর্বক গাছটি কেটে নিয়ে যান। সেখানে একটি ঘরও তোলেন তিনি। এর প্রতিবাদ করতে গেলে বাবুলের স্ত্রী রিনা মিনজকে মারধর করা হয়। বিষয়টি ইউপির চেয়ারম্যানকে জানানো হয়েছে। ইউপির চেয়ারম্যান সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মোকসেদ আলীকে গ্রাম্য সালিসের মাধ্যমে আপস-মীমাংসার দায়িত্ব দেন। কিন্তু এসব ঘটনার বিচার এখনো হয়নি।ইউপির চেয়ারম্যান খালেকুজ্জামান চন্দননগর ইউপির কার্যালয়ে আদিবাসী নারীদের বিক্ষোভ ও তাঁর কাছে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি সমস্যাটি সমাধানে পদক্ষেপ নেব।’এ ব্যাপারে অভিযুক্ত এরশাদ আলী বলেন, ‘সেখানে আমার ৩৩ শতাংশ জমি আছে। আমি নিজের জমি দখলে নিয়েছি এবং সেখানকার গাছ কেটে ঘর তুলেছি।’ আদিবাসী নারী রিনা মিনজকে মারধরের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।বিষ্ণুপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম ও আদিবাসী অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, আদিবাসীদের ওপর নিপীড়নের ঘটনায় গত পাঁচ বছরে প্রায় ২০টি পরিবার এই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।