নিয়ামতপুরে ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম আদালতের জারি করা ক্রোকপরোয়ানা তামিলের নামে বাড়িতে লুটপাট এবং শ্লীলতাহানির অভিযোগে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমরান হোসেন ও সচিব জাহাঙ্গীর আলমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গৃহকর্তা আবুল হোসেন বাদী হয়ে শুক্রবার বিকেলে নিয়ামতপুর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করা হয়েছে।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউপি চেয়ারম্যান এমরান হোসেন জানান, বিধি মোতাবেক ক্রোক কার্যক্রম চালানোর পরও শুধু রাজনৈতিক কারণে এই মিথ্যা মামলা করা হয়েছে।