নিয়ামতপুরে কোটি টাকা দামের মূর্তি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুর থানার পুলিশ গত বুধবার সন্ধ্যায় উপজেলার উমরইল গ্রামের একটি বাড়ি থেকে প্রায় ৭৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর থানার একদল পুলিশ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উমরইল গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। এ সময় মূর্তিটি মুক্তার হোসেনের বাড়ির ভেতর উঠানে আবর্জনার নিচে লুকিয়ে রাখা ছিল।