নিয়ামতপুরে তিন জেলার আদিবাসীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার কোঠাডাঙ্গা গ্রামে গতকাল সোমবার আদিবাসীদের সমাবেশ হয়েছে। দিনব্যাপী এ সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল ও গোমস্তাপুর; রাজশাহীর গোদাগাড়ী ও তানোর এবং নওগাঁর নিয়ামতপুর, পোরশা, সাপাহার ও মান্দা উপজেলার আদিবাসী নারী-পুরুষ অংশ নেন। লাহন্তি আখড়া ফোরাম এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে আদিবাসীরা নিজেদের ভূমি, সমাধিক্ষেত্র বেদখল হয়ে যাওয়া ও নানা নিপীড়নের কথা উপস্থাপন করেন। এসব সমস্যার সমাধানে আদিবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই বলে নিজেদের উপলব্ধির কথা তুলে ধরেন তাঁরা।সমাবেশের উদ্বোধন করেন আদিবাসী মুক্তিযোদ্ধা লক্ষ্মণ এককা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাধারণ আদিবাসীদের পাশাপাশি আদিবাসী মুক্তিযোদ্ধারাও অবহেলিত। অনেক আদিবাসী মুক্তিযোদ্ধা ভাতা পান না। সমাবেশে বক্তব্য দেন তানোর উপজেলা লাহন্তি আখড়া ফোরামের সভাপতি বজন হেমব্রম, মহেন্দ্র টপ্প্য, কানু মুর্মু, মতিলাল টপ্প্য, লগেন কুজুর, আবদুর রাজ্জাক, এভারিস্ট হেমব্রম, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, আশ্রয় মানবিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা সৈয়দউল আলম, বঙ্গপাল সর্দার প্রমুখ। শেষে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।