নিয়ামতপুরে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে জেলার নিয়ামতপুর নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার এর উদ্বোধন করেন।নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নুরুর রহমান জানান, নিয়ামতপুর-২ উপকেন্দ্রটি ৩৩/১১ কেভি, ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন। ২৫ কিলোমিটার লাইনসহ উপকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় আট কোটি টাকা। এর মাধ্যমে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৬০০ গ্রামের আড়াই লাখ মানুষ বিদ্যুৎ পাবে।উদ্বোধন উপলক্ষে উপজেলার সাবিলপুর সুলতানপুর মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি নাজিম উদ্দীন মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বগুড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হোসেন প্রমুখ।