নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা পুলিশ সমন্বয়ক ও সাবেক সচিব ফণীভূষণ চৌধুরীকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পিআরএল বাতিল করে তাঁকে এই পদে নিয়োগ দেন। এ বিষয়ে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে। অপর এক আদেশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান নঈম চৌধুরীকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।