নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন আরও একজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সহকারী প্রক্টর হলেন অর্থনীতি বিভাগের প্রভাষক মুন্সী নাসের ইবনে আফজাল। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, নতুন এ নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডির সদস্যসংখ্যা হলো নয়জন।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি