নিয়োগ আশ্বাসের বাস্তবায়ন চান বেকার নার্সরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়োগের আশ্বাসের বাস্তবায়ন চান বেকার নার্সরা। তাঁরা বলেছেন, ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে বেকার নার্সদের নিয়োগের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কিন্তু এখনো দাবি বাস্তবায়নের কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নার্সরা এসব কথা বলেন। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিবিজিএনএসের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার।
সংবাদ সম্মেলনে ১৭ মে স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চেয়ে মন্ত্রীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।