নিয়োগ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়োগ পাওয়ার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা গতকাল বুধবার নড়াইল প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন চাকরিপ্রার্থী রাসেল, তরুণ ঘোষ, রাজীব হোসেন, আশীষ ঘোষ, উজ্জ্বল, সাবু, সোহেল রানা প্রমুখ। বক্তারা বলেন, ২০১৩ সালে লিখিত ও মৌখিক পরীক্ষা হলেও তাঁদের নিয়োগ দেওয়া হয়নি। এত দিনে অনেকের সরকারি চাকরির বয়সসীমা শেষ হতে চলেছে। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।