নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মেহেদী হাসান, রুহেনা আক্তার, শামসুল আলম, জাহেরা বেগম, শাহজাহান মিয়া, রুহুল আমিন, এমদাদুল হক প্রমুখ। পরে শিক্ষকেরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে শিক্ষকেরা উল্লেখ করেন, সারা দেশে প্যানেল শিক্ষকদের নিয়োগ দেওয়া হলেও সুনামগঞ্জ জেলার ২৭০ জন শিক্ষক এখনো নিয়োগ পাননি।