নিয়োগ-জটিলতায় তিন কর্মচারীর বেতন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বন্দ্বের জের ধরে বরগুনার আমতলী উপজেলা পরিষদের দুজন এমএলএসএস ২১ মাস ও একজন গাড়িচালক ১৬ মাস ধরে বেতনভাতা পাচ্ছেন না।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদের ১৬তম সভায় অস্থায়ী ভিত্তিতে সুবল চন্দ্র শীল ও জালাল উদ্দিনকে দৈনিক ১২০ টাকা মজুরিতে এমএলএসএস ও ১৮তম সভায় জাফর হাওলাদারকে দৈনিক ২০০ টাকা মজুরিতে গাড়িচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে স্থানীয় সরকার বিভাগ এমএলএসএস দুজনের বেতন বাড়িয়ে ১৮০ টাকা ও গাড়িচালকের বেতন ২০০ টাকা করে দেওয়ার অনুমতি দেয়। এর মধ্যে ২০১০ সালের নভেম্বর থেকে সুবল ও জালালের এবং গত বছরের মার্চে নিয়োগের পর থেকেই জাফরের বেতন বন্ধ রয়েছে।আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন তালুকদার জানান, ওই তিনজনের হাজিরা নিরীক্ষা করে তাঁদের বেতনভাতা মোট তিন লাখ ৩২ হাজার টাকা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ৫ আগস্ট নথি পাঠানো হয়েছে। এর আগের ইউএনওর কাছেও ওই তিন কর্মচারীর বেতনের জন্য একাধিকবার নথি পাঠিয়ে কোনো কাজ হয়নি।ইউএনও মো. আবদুল্লাহ বলেন, নিয়োগের পুনর্বহালসংক্রান্ত কোনো কাগজপত্র না পাওয়ায় তাঁদের বেতন দেওয়া যাচ্ছে না।