নিয়োগ-দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটি গত মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে।গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ১১২ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ চূড়ান্ত করা হয়। এ নিয়োগ নিয়ে উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ মো. শাহজাহান আলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ওঠে। মঞ্জুরি কমিশন গত ৮ অক্টোবর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক হলেন কমিশনের সদস্য মোহাম্মদ মহাব্বত হোসেন। মোহাম্মদ মহাব্বত হোসেন বলেন, তদন্তকাজ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হবে। এরপর প্রতিবেদন তৈরি করে জমা দেওয়া হবে।