নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করায় চারজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে চার পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আদালত বরিশালের উজিরপুরের হাবিব শিকদার (২২) ও রাজবাড়ীর বালিয়াকান্দির মো. টিটন শিকদারকে (২৬) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া ফরিদপুর শহরের মো. রায়হান খান (২৪) ও এ এইচ এম শরীফকে (২১) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।