নিয়োগ পাওয়া কর্মকর্তাদের যোগ দিতে বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনিতে সদ্য নিয়োগ পাওয়া নয়জন কমকর্তাকে চাকরিতে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার ওই কর্মকর্তারা খনি এলাকায় গেলে শ্রমিকদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল-ফেরদৌস বলেন, শ্রমিকেরা নয়জন কর্মকর্তাকে চাকরিতে যোগদান করতে দেননি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে খনি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।