নিয়োগ পেলেন আরও ১৮১২ ক্যাডার কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার ৮১২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। ১৫ জানুয়ারির মধ্যে তাঁদের নিজ নিজ বিভাগে যোগ দিতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২১৬ জন, পররাষ্ট্রে ১৮ জন, পুলিশে ১৭৯ জন, শুল্ক ও আবগারিতে ৯৪ জন, করে ৪৬ জন, অর্থনৈতিক ক্যাডারে ২৯ জন নিয়োগ পেয়েছেন। বাকিরা চিকিৎসক, প্রভাষকসহ সাধারণ ও কারিগরি অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন।