নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়েতে নিয়োগ-প্রক্রিয়া অব্যাহত রাখা ও চূড়ান্তভাবে মনোনীত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবিতে রেলওয়ে শ্রমিক লীগ গতকাল বুধবার সিআরবি চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। পরে একটি প্রতিনিধিদল রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) মো. মোজাম্মেল হকের সঙ্গে দেখা করে। রেলওয়ে সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে রেলওয়ে শ্রমিক লীগ। তারা এ সময় চলমান নিয়োগ-প্রক্রিয়া অব্যাহত রাখার দাবিতে স্লোগান দেয়। পরে শ্রমিক নেতারা ভারপ্রাপ্ত জিএম মোজাম্মেল হকের সঙ্গে দেখা করে তাঁদের দাবির কথা জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শ্রমিক লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম। ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক নিয়োগ-প্রক্রিয়ার বিষয়টি নিয়ে ঢাকায় রেল ভবনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে শ্রমিক নেতাদের আশ্বাস দেন। কারণ, সরকারের শীর্ষ পর্যায় থেকে নিয়োগ বন্ধের আদেশ আসে।