প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিতে নিয়োগ-বাণিজ্য বন্ধ করার দাবি তুলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ যুবমৈত্রী। একই সঙ্গে তারা প্রশাসনের সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সমাবেশের মাধ্যমে ওই দাবি করে সংগঠনটি। সমাবেশে বক্তারা বলেন, ঘুষ-দুর্নীতির কারণে সাধারণ মেধাবীরা চাকরির বাজার থেকে ছিটকে পড়ছে। তাই প্রশাসনের সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবমৈত্রী বরিশাল জেলা সভাপতি ফায়জুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নজরুল হক, যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি সাংসদ শেখ মো. টিপু সুলতান, যুবমৈত্রীর জেলা শাখার নেতা জাহিদ হোসেন খান, ছাত্রমৈত্রী বরিশাল জেলা সভাপতি মিন্টু দে প্রমুখ।
বরিশাল অফিস