নিয়োগপত্র নিতে এসে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগপত্র নিতে এসে মোমতাজুল হক (৩০) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড দেন। তাঁর বাড়ি উলিপুর উপজেলার বোতলা গ্রামে। নিয়োগ কমিটির সদস্যসচিব ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ইকবাল হোসেন জানান, রোববার সকালে জেলার নয়টি ইউনিয়নের সচিব পদে নির্বাচিত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। এর কিছুক্ষণ পর মোমতাজুল হক নিজেকে ৪৭২ নম্বর রোলধারী (নির্বাচিত) দাবি করেন এবং নিয়োগপত্রের জন্য তাগাদা দিতে থাকেন। কিন্তু ওই রোল নম্বরধারী ব্যক্তির নাম ভিন্ন ছিল। এ সময় প্রকৃত নির্বাচিত ব্যক্তি উলিপুরের গোড়াই মণ্ডলপাড়া গ্রামের শফিকুল ইসলাম সেখানে হাজির হলে ঘটনা ফাঁস হয়ে যায়।