নিয়োগপত্র প্রদানের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে পরীক্ষায় উত্তীর্ণ ১৪৩ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার দাবিতে আবারও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ।জেলা শহরের বিরাসার এলাকায় অবস্থিত ওই কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে গতকাল সোমবার দুপুর ১২টায় তাঁরা এ কর্মসূচি পালন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক খান। আরও বক্তব্য দেন পরিষদের সদস্য হাবিবুল্লাহ বাহার, আবুল কাশেম মাস্টার প্রমুখ। বক্তারা বলেন, পরীক্ষায় উত্তীর্ণ ১৪৩ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। প্রার্থীদের কাছে বারবার সময় চাওয়া হচ্ছে। শিগগিরই উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া না হলে কোম্পানির গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেন তাঁরা।