নিয়োগবিধি সংশোধন করার দাবি জানাল বাসমাশিস
কর্মকর্তা ও কর্মচারী (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) নিয়োগ বিধিমালা, ১৯৯১ সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মালেকা বেগম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান উর রশীদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এই দাবি জানায়।মাউশির মহাপরিচালককে সমিতির নেতারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদায় উন্নীত করে গেজেট প্রকাশ করায় নিয়োগ বিধিমালা জরুরি ভিত্তিতে সংশোধন প্রয়োজন। নিয়োগ বিধিমালা সংশোধন করা না হলে সহকারী শিক্ষকের শূন্য পদে লোক নিয়োগ দিতে পারবে না সরকারি কর্মকমিশন।সমিতির নেতারা জানান, মাউশির মহাপরিচালক জরুরি ভিত্তিতে এই নিয়োগ বিধিমালা সংশোধনের ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাঁদের আশ্বাস দেন।