নিয়োগে অনিয়মের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাক বিভাগের উত্তরাঞ্চলের রাজশাহী কার্যালয় থেকে অনিয়মের মাধ্যমে বিভিন্ন পদে প্রায় ৭০-৮০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী ডাক কর্মচারী ইউনিয়ন রাজশাহী জেলা শাখা।