নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, হাসপাতাল-১ অধিশাখার উপসচিব রমজান আলী গতকাল বুধবার সকালে নীলফামারী সার্কিট হাউসের হলরুমে স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও নিয়োগসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।এ ব্যাপারে জানতে চাইলে রমজান আলী প্রথম আলোকে বলেন, তদন্ত শুরু হয়েছে, তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু বলা যাবে না। নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের অধীনে এমএলএসএস, কুক, নিরাপত্তা প্রহরী, আয়া, ওয়ার্ডবয়, জুনিয়ার মেকানিকস ও সুইপার পদের মৌখিক পরীক্ষা হয় গত ১৫ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত। ফলাফল প্রকাশ করা হয় ১১ সেপ্টেম্বর। অর্থের বিনিময়ে অমুক্তিযোদ্ধার সন্তানদের এবং সাধারণ কোটায়ও অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে ১১ সেপ্টেম্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সিভিল সার্জন আবদুর রশীদ আকন্দের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে আসছিলেন মুক্তিযোদ্ধারা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিভিল সার্জনকে ওএসডি করা হয়।