নীতিনির্ধারণে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা দেশগুলোর প্রণীত বিভিন্ন নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করার কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মাছ রপ্তানি ও বাজারজাতকরণ নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে করণীয় নির্ধারণে রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা হয়।ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নৈতিক মৎস্য চাষের টেকসই বাণিজ্যিকীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ও যুক্তরাজ্যের সেন্টার ফর ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার সায়েন্স (সিফাস) যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল ওহাব, মো. কামাল, মাহফুজুল হক, সিফাসের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ব্যারি হিল।