প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীতিবিবর্জিত ও হিংসাত্মক রাজনীতির কবলে পড়ে ধ্বংস হচ্ছে দেশের মানুষ, প্রকৃতি ও সম্পদ। এই রাজনীতি পরিহার করে প্রকৃতি ও সম্পদ রক্ষায় সমঝোতায় আসার জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন।
গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবদুল মতিন এই আহ্বান জানান। এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক ধ্বংসলীলায় সম্পদহানি ও পরিবেশ বিপর্যয়ের অবসানের লক্ষ্যে আট দফা দাবি জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক স্থপতি ইকবাল হাবিব বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকা খুব জরুরি। সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম মহাসচিব আলমগীর কবির, মিহির বিশ্বাস, সদস্য নাজিম উদ্দিন, হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।