নীতিভ্রষ্ট শিক্ষককে স্ত্রীর তালাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় নীতিভ্রষ্ট সেই শিক্ষক হেলাল উদ্দীনকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তাঁর স্ত্রী ফাতেমা আক্তার। গত শনিবার তিনি ডাকযোগে হেলালের বাড়ি সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ঠিকানায় ওই নোটিশ পাঠান।হাটশ হরিপুর ইউনিয়নের কাজী মোজাফফারুল ইসলাম জানান, স্বামী হেলাল উদ্দীন চরিত্রহীন হওয়ায় ফাতেমা আক্তার তাঁকে (হেলাল) তালাকের নোটিশ পাঠিয়েছেন। নোটিশটি ডাকযোগে হেলালের পরিবারের কাছে পাঠানো হয়েছে। এর অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছেও দেওয়া হয়েছে। হাটশ হরিপুর ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমেদ বলেন, ‘হেলালের কাছে পাঠানো তালাকের নোটিশের অনুলিপি পেয়েছি।’কুষ্টিয়া শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক হেলাল উদ্দীনের বিরুদ্ধে ছাত্রীদের ওপর যৌন নির্যাতন ও তা গোপনে ভিডিও করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।