নীরবকে বাঁচাতে আড়াই লাখ টাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর বয়সী নীরব পছন্দের রং-পেনসিল দিয়ে ছবি আঁকার চেষ্টা করে সব সময়। কিন্তু স্পষ্টভাবে সে রং দেখতে পায় না। কারণ, নীরবের মস্তিষ্কে পানি জমেছে আর দৃষ্টি ক্ষীণ হচ্ছে। দিনে দিনে অন্ধ হয়ে যাচ্ছে সে। কুড়িগ্রামের কৃষ্ণপুরের অসহায় রাজমিস্ত্রি বাবা সোলজার হোসেন ও মা নুরজাহান বেগম একমাত্র সম্বল ভিটেমাটিটুকু বিক্রির বায়না করে ছেলেকে নিয়ে যান ঢাকায়। চিকিৎসকেরা জানিয়েছেন, নীরবের চোখ ও মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন। কিন্তু নীরবের দরিদ্র মা-বাবার পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব। তাই সন্তানকে বাঁচাতে তাঁরা সমাজের সবার কাছে সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: নুরজাহান বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪১২৬১৬৫, সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা। বিজ্ঞপ্তি।