নীরবতার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি
বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর হওয়ার ঘটনায় বিএনপি নীরবতার মাধ্যমে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরেছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের পরও এ বিষয়ে বিএনপি কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘নীরবতার মাধ্যমেই আমাদের প্রতিক্রিয়া প্রতিফলিত হয়েছে।’বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে ফুল দিতে গেলে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন খন্দকার মোশাররফ হো ে ন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কটূক্তির জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এটা কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা সরকারের ব্যর্থতা জনগণের কাছ থেকে আড়াল করতে এমন কথা বলছেন। এ ধরনের কথা বন্ধ না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপি এর জবাব দেবে।এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, তৃণমূলকে সুসংগঠিত করার পরই সরকারবিরোধী আন্দোলন করবে বিএনপি।এ ছাড়া গতকাল ময়মনসিংহ শ্রমিক দলের নেতাদের নিয়ে পরে মাজারে ফুল দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।