প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দল ১৫টি পদের ১৪ টিতেই জয়ী হয়েছে। সদস্যদের একটি পদে জয়ী হয়েছে বিএনপি ও জামায়াত-সমর্থিত সাদা দল। গতকাল বৃহস্পতিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নীল দল থেকে সভাপতি পদে দুলাল চন্দ্র নন্দী, সহসভাপতি মেহেদী হাসান ও মো. আবদুল মালেক, সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মাহবুব, কোষাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিল্লুর রহমান সিদ্দিকী জয়ী হয়েছেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ।