নীলকণ্ঠ হাজংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালির রাজধানী বামাকোয় সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্য সিপাহি নীলকণ্ঠ হাজংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ। তাঁর মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি গতকাল শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার সুনামগঞ্জের ধরমপাশা থানার ঘিলাঘোড়া গ্রামে নিজ গ্রামের বাড়িতে পূর্ণ সামরিক মর্যাদায় নীলকণ্ঠ হাজংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। গত ২৫ মে সন্ধ্যায় বামাকোয় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দায়িত্ব পালনরত বাংলাদেশের একটি জিপের ওপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সিপাহি নীলকণ্ঠ হাজং নিহত এবং আরেক সৈন্য সিরাজুল ইসলাম আহত হন। ইউএনবি।