নীলকণ্ঠের মরদেহ আজ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালির রাজধানী বামাকোতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক নীলকণ্ঠ হাজংয়ের মৃতদেহ আজ শনিবার বিকেলে দেশে এসে পৌঁছাবে। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধরমপাশা থানার ঘিলাঘোড়া গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। উল্লেখ্য, গত ২৫ মে সন্ধ্যা সাড়ে সাতটায় (স্থানীয় সময়) মালির রাজধানী বামাকোতে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের একটি জিপের ওপর সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীলকণ্ঠ হাজং নিহত হন।
বাসস