নীলক্ষেতে ইসলামীয়া বই মার্কেটের আগুন নিভেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নীলক্ষেতের ইসলামীয়া বইয়ের মার্কেটের নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস জানায়, আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে আগুনের লাগে। আগুনে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি টিম আগুন নেভাতে আসে। তবে সব কটি ইউনিট ব্যবহার ছাড়াই দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।