প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দমন-পীড়ন বন্ধ করে সংলাপের পথে আসার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই আহ্বান জানান।
ফখরুল ইসলাম বলেন, দেশের মানুষ যখন বিদ্যমান রাজনৈতিক সংকটে একটি সমঝোতার জন্য উন্মুখ হয়ে আছে, সন্ত্রাস-সংঘাত ও অস্থিতিশীলতার বর্তমান পরিবেশ থেকে পরিত্রাণের প্রহর গুনছে, তখন বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে সরকার তার একগুঁয়েমির পুরোনো পথেই হাঁটছে। একতরফা নির্বাচনের নীলনকশা বাস্তবায়ন থেকে তারা সরে আসেনি। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘কোনো নীলনকশাই কাজে আসবে না।’