নীলনকশার পৌর নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নীলনকশার পৌরসভা নির্বাচন করার ষড়যন্ত্র করছে সরকার। ষড়যন্ত্র সফল করতে তারা প্রশাসনে পছন্দের দলীয় লোকদের বসিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।এর আগে মির্জা ফখরুল ওই কার্যালয়ে দলের স্থায়ী কমিটির দুই সদস্য এম কে আনোয়ার ও নজরুল ইসলাম খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাচনের বিভিন্ন দিক ও দলের কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।মহাজোট জোটবদ্ধভাবে পৌরসভা নির্বাচনে প্রার্থী দেবে এবং এ জন্য প্রয়োজনে আইন পরিবর্তন করা হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মূলত এ নির্বাচন প্রভাবিত করতেই সরকারদলীয় নেতা-কর্মীরা এমন কথা বলছেন। বিদ্যমান আইনের পরিবর্তন না এনে, এ ধরনের বক্তব্য দেওয়ায় সৈয়দ আশরাফ আইন ভঙ্গ করেছেন বলেও তিনি দাবি করেন।